‘খুলনার সন্ত্রাসী সাজিদের নির্দেশে শহীদ মিনারে টিকটকার রাকিবকে হত্যা’

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
নারীঘটিত বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

তিনি জানান, কুখ্যাত বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যার নেতৃত্ব দিয়েছিল। ঘটনার ৩-৪ দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় আসে, হোটেল সোনারগাওসহ কয়েকটি হোটেলে অবস্থান করে হত্যার পরিকল্পনা করে। এরপর ফলো করা হয় রাকিবের গতিবিধি। গেলো কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া সিহাব, রাফিন, জয়, সাগর ফকিরকে গ্রেপ্তারের পর ওঠে আসে এই হত্যার রহস্যে। তাদের দেওয়া তথ্যে গ্রেপ্তার হয় সালাউদ্দিন। পুলিশ বলছে, নিহত টিকটকার রাকিব সাফা নামে এক বিবাহিত নারীকে পুনরায় বিয়ে করে। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী টিকটকার জান্নান মুনেরও অনৈতিক সম্পর্ক ছিল বলে জানা যায়।
পুলিশ বলছে, নিহত টিকটকার রাকিব সাফা নামে এক বিবাহিত নারীকে পুনরায় বিয়ে করে। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী টিকটকার জান্নান মুনেরও অনৈতিক সম্পর্ক। এই ক্ষোভ থেকে রাকিব হত্যার পরিকল্পনা করে সাজিদ। এছাড়া এ হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এই ক্ষোভ থেকে রাকিব হত্যার পরিকল্পনা করে সাজিদ। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযোগ চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *