মাদকবিরোধী সংবাদ পরিবেশনে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মাদকের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ্যের জেরে সাপ্তাহিক ফুলতারা পত্রিকার সাংবাদিক সাফায়াতুল্লাহ শান্ত কে প্রাণ নাশের হুমকি ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত সোহেল নামে এক চিহ্নিত মাদক কারবারিকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিস্তার, কারাবারিদের নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট সিন্ডিকেটের কার্যক্রম সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সাংবাদিক সাফায়াতুল্লাহ শান্তর প্রতিবেদনে উঠে আসে মাদকের রোড কারবারিদের সক্রিয়তা এবং তাদের প্রভাব বিস্তারের চিত্র। অভিযোগে রয়েছে প্রতিবেদন প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সোহেল ও তার সহযোগীরা প্রকাশ্যে সাংবাদিক শান্তকে গালিগালাজ করে এবং ভবিষ্যতে মাদক সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করলে তাকে প্রাণে খুন করার হুমকি দেয়। শুধু তাই ভয় ভীতি প্রদর্শনের ধারাবাহিকতায় গত কয়দিন ধরে তাকে অনুসরণ ও বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিলো বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক সাফায়াতুল্লাহ শান্ত জানান, আমি পেশাগত দায়িত্ব পালন করে আমি সত্যতা তুলে ধরেছি কিন্তু এর থেকেই আমাকে লক্ষ্য করে একের পর এক হুমকি আসছে। সর্বশেষ থানায় সাধারণ ডায়েরি করতে যাওয়ার পথে বালিয়া পশ্চিম বাজার এলাকায় আমার উপর অতর্কিত ভাবে হামলা চালানো হয়। তিনি আরো বলেন বর্তমানে তিনি ও তার পরিবার বর্গ চরম নিরাপত্তা হীনতায় ভুগছে এবং যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেওয়ায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *