পার্বতীপুরে দু:স্থদের হাতে পৌঁছাল প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি
এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ ও শাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দু:স্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে নগদ অর্থ ও শাড়ি দু:স্থ ও গরীব মানুষের হাতে সহায়তা তুলে দেন দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি সংসদীয় আসনে অর্থ এবং শাড়ি এসেছে। পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জন্য এসেছে ১০ লাখ টাকা এবং ৭০০ শাড়ি। পার্বতীপুর উপজেলাতে ৭ লাখ টাকা, ৪৫০ পিস শাড়ি ও ফুলবাড়ী উপজেলাতে ৩ লাখ টাকা ও ২৫০ পিস শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই আসনে সবাই আমার, এখানে দলমত নির্বিশেষে সবাইকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও শাড়ি দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির নেতা অহিদুল হক সরদার, আকরাম হোসেন মাষ্টার, উপজেলা যুবদল নেতা আতিকুর রহমান স্বপন, পৌর সভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল রহমান চাঁদ আলী, সোহেল মারুফ ভিপি স্বপন ও বিশিষ্ট ধান ব্যবসায়ী আফজাল হোসেন প্রমুখ।

