সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যের ছেলে নিহত

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা থানায় কর্মরত পুলিশ সদস্য নজরুল ইসলাম ও তার পরিবার তারাকান্দা থানা থেকে জামালপুর জেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিলো কিন্তু কনস্টেবল নজরুল ইসলামের ছেলের আর বাড়ি ফেরা হলো না। শেরপুর থানাধীন নখলা পাইসকা নামক স্থানে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে নজরুল ইসলামের বড় ছেলে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। আরো জানা যায় ময়মনসিংহ টু শেরপুর রোডে সড়ক দুর্ঘটনা এখন প্রতিদিনের ঘটনা। জনসাধারণের দাবি ময়মনসিংহ টু শেরপুর রোডে রোড ডিভাইডার থাকলে হয়তো এত এক্সিডেন্ট হতো না এত মানুষকে প্রাণ হারাতে হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *