প্রতিবেশীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করলেন উপজেলা জামায়াতের আমির হেসাব উদ্দিন
সুজানগর(পাবনা)প্রতিনিধি:
প্রতিবেশীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করলেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন তার নিজ বাসভবনে, প্রতিবেশীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক ই আজম, রফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারি টুটুল বিশ্বাস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালীউল্লাহ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ, আমজাদ হোসেন গেদা,চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সুজানগর আদর্শ ক্লাবের সভাপতি মকবুল হোসেন বেগু, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হক রোজ প্রমুখ। এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস।
ক্যাপশন: পাবনার সুজানগরে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।

