ঈদ বাজারে অনিয়মে কড়াকড়ি- ঝিনাইদহে এমপি আলী আজমরের আকস্মিক বাজার মনিটরিং —

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তা ভোগান্তির অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইদহ শহরের হাটখোলা মাংসের বাজার ও পায়রা চত্বরে আকস্মিক মনিটরিং চালিয়েছেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি আলী আজম মোঃ আবুবকর। বুধবার সকালে পরিচালিত এ মনিটরিংয়ে মোসার্স এম এ কামাল ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করা হচ্ছে এবং পর্যাপ্ত সরবরাহ থাকার দাবি থাকলেও তেল বিক্রিতে সীমা আরোপ করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন তিনি। বাজার তদারকি শেষে সাংবাদিকদের এমপি আবুবকর বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে পণ্য বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, একদিকে সরকার বলছে ঘাটতি নেই, অন্যদিকে পাম্প মালিকরা সংকটের কথা বলছেন—এই দ্বৈত অবস্থানের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যথাযথ তদারকি থাকলে ভোক্তাদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আলীম, ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *