হাতিয়ায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় ইউএনও ওএসডি

হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল্লাউদ্দিনের একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে আদেশ জারি করেছে। এর আগে, গত সোমবার (১৬ মার্চ) মো. আলাউদ্দিনের সঙ্গে একাধিক নারীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।যদিও ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তিনি বলেন, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
শুধু তাই নয়, আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর একে একে বেরিয়ে আসতে শুরু করে এই ইউএনওর নানা অনিয়ম-দুর্নীতির চিত্র।
স্থানীয়রা জানান, ২৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি আর কারও ফোনকল রিসিভ করছিলেন না। তবে সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন। এরপর তড়িগড়ি করে ইউএনও জেলা সদরে চলে যান।
এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি আরও জানান, ইউএনও সোমবার সকালে তার দপ্তরে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *