ফুলপুর উপজেলার বিখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল ও সোহান গ্রেফতার
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ফুলপুর উপজেলার ফুলপুর থাবা পুলিশ অভিযান চালিয়ে বিখ্যাত মাদক ব্যবসায়ী ১/ রাসেল(৩৬), ২/ সোহানুর রহমান সোহান(২৫), পিতাঃ মকবুল হোসেন, উভয় গ্রাম কাজিয়াকান্দা, থানাঃ ফুলপুর। এদেরকে ১৬/০৩/২০২৬ইং তারিখ অভিযান চালিয়ে ফুলপুর উপজেলাধীন ফুলপুরের গোল চত্বর থেকে ৬১ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত রুজুপূর্বক ১৭/০৩/২০২৬ইং তারিখে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী রাসেলের বিরুদ্ধে পূর্বে ফুলপুর থানায় আটটি এবং শেরপুর জেলার নখলা থানায় একটি মাদক মামলা রয়েছে। আসামী সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছয়টি মাদক মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদক মামলা বিদ্যমান রয়েছে।

