সাংবাদিক নাঈমের পিতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেট কোম্পানীগঞ্জ প্রতিনিধ :-
সিলেটের কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নাঈমের পিতা ইকবাল আহমদের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ রমজান) ১৬ মার্চ শিমুলতলা জামে মসজিদে সাংবাদিক মাহমুদুল হাসান নাঈমের পরিচালনায় শিমুলতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামীম আহমদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান। এসময় তিনি বলেন নাঈম তার সংবাদ উপস্থাপনের মাধ্যমে সিলেটের সর্বত্রে পরিচিতি লাভ করেছে। কিছু যখন তার বাবা স্ট্রোক করে প্যারালাইজডে আক্রান্ত হন তখন সে এসএসসি পরীক্ষার্থী ছিলো। সে সময় তার বাবাকে মেডিকেল দেখতে গিয়েছিলাম। তখন তার অবস্থা আর বাবার আর্তনাদ দেখে অবাক হই। তার বাবার নেক দোয়াই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আল্লাহ যেন তার বাবাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন(আমিন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উপদেষ্টা মাওলানা ওলিউর রহমান।

ছাতক ফায়ার-সার্ভিস ইউনিটের সদস্য মাজিদুর রহমান,এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের সিনিয়র সদস্য আল-আমীন, আবু তালেব,নজরুল,তায়েব,জুবায়ের, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠ (কোছাক) এর ত্রুিড়া সম্পাদক মহিম।

এছাড়াও উক্ত মাহফিলে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *