পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক সরকারি আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।প্রকাশিত তালিকা অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।সরকারের এই সিদ্ধান্তের ফলে পিরোজপুরসহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম আরও ত্বরান্বিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করতেই এসব নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
পিরোজপুরে দায়িত্ব পাওয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেনকে ঘিরে স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, অধ্যক্ষ আলমগীর হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *