সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নে সরকারি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান। উদ্বোধন পর থেকে ওয়ার্ড ভিত্তিক চাল ভাগ করে বিতরণ করা হয়েছে। এখানেই
সরকারি চাল বিতরণের অনিয়মের অভিযোগে উঠেছে, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে। এই বিষয়ে সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলা চেষ্টা করি। শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান বলেন, সরকারি চাল বিতরণের অনিয়মের ও আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের চাল হিসাব করে গোডাউন থেকে বের করে, এমপির মনোনীত সদস্য এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত আমার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ সালেহ্ সিদ্দিকী বলেন, নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। এখানে কোন অনিয়মের সুযোগ নেই। এমপির প্রতিনিধি ইউপি সদস্য আলেয়া বেগম ও একই কথা বলেন।

ক্যাপশন: পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নে সরকারি চাল বিতরণ করেন, ইউপি প্রশাসক শামীম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *