১৪ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলায় সজিব নামের ১৪ বছরের এক যুবককে শরীর থেকে ছুরিকাঘাতে কলিজা বের করার অভিযোগ উঠেছে।

উপজেলার বিবিরচর গ্রামের মোঃ ফারহান উদ্দিনের পুত্র সজিবকে ১০ মার্চ রাত ৯ টা ৩০ মিনিটের দিকে তারাবির নামাজ শেষে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে শরীর থেকে কলিজা আলাদা করে মাদকাসক্ত কিশোর গ্যাং সদস্যরা।

কিশোর গ্যাং লিডার নামে পরিচিত রাহাত সাথে আরও ৫/৬ জন মিলে সাজিবের উপর এমন পৈচাষিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেছে সাজিবের পিতা ফারহান উদ্দিন।

এলাকাবাসীদের মতে একটি মোবাইল ফোন নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিলো সজিব এবং রাহাত গংদের মধ্যে। এরই ধারাবাহিকতায় একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে রাহাত সহ ৫/৬ জন মিলে সজিবকে বাড়ি থেকে বেড়ানোর কথা বলে নকলা উপজেলার পাইস্কা বাইপাসে নিয়ে আসে । সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে পাইস্কা ব্রীজের নিচে নিয়ে ধারালো চাকু দিয়ে পেট কেটে কলিজা আলাদা করে রাহাত গংরা। চিৎকারের আওয়াজ পেয়ে স্থানীয়রা সজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

পরের দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে শেরপুরের সহকারী পুলিশ সুপার নাজরিন আক্তার সহ নকলা থানা পুলিশ।

ওসি রিপন চন্দ্র গোপ বলেন,১১ মার্চ রাত ১১.৪৫ মিনিটের দিকে আমরা একটি অভিযোগ পেয়েছি, হাসপাতাল সুত্রে জানাগেছে রোগীর অবস্থাও সংকটাপন্ন। অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *