মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ করতে তিন শর্ত বেধে দিল ইরান, শর্ত না হুংকার

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে যুদ্ধ বন্ধের জন্য ৩টি শর্ত তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধের অবসান সম্ভব।

এক বিবৃতিতে পেজেশকিয়ান জানান, যুদ্ধ বন্ধের জন্য ১) ইরানের ‘বৈধ অধিকার’ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ২) যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ৩) ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না হয়—এ বিষয়ে দৃঢ় আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।

পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তিনি এই বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানান, ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধের শক্ত গ্যারান্টি থাকলেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা।

এদিকে ডয়চে ভেলে ‘যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ক্ষতিপূরণ দাবি ইরানের’ শিরোনামে একটি প্রতিবেদনেও এমন তথ্য জানা যায়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং পারস্য উপসাগর ও এর বাইরের এলাকাতেও তাদের নৌবাহিনীর ওপর আক্রমণ করেছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর জবাবে ইরান ইসরাইল অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছে। এছাড়া তারা উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের বিভিন্ন দেশে নির্বিচারে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই যুদ্ধের একমাত্র সমাপ্তির পথ হলো ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা। পেজেশকিয়ান জানান, তিনি ইতোমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক শান্তির পক্ষে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *