কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেট প্রতিনিধি :- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন জসুর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ই মার্চ২০২৬ইং বুধবার নিজ বাড়িতে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, বিএনপি নেতা শামীম আজাদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক বিলাল হোসেন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম।
নান্নু মেম্বার, যুবদল নেতা হযরত আলী জালাল, দুলাল মিয়া, গাজী মুফতি মাসুদুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন মিয়া, আমিনুল ইসলাম, আব্দুল খালিক, ফরিদ মিয়া, গণি মিয়া, সবুর তালুকদার, আনু মিয়া, দোয়া পরিচালনা করেন মাওলানা মতিন গাজী আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি।

