পিরোজপুর জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক:সোহেল মাহমুদ,সদস্য সচিব: আলিফ আহমেদ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
পিরোজপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটি আহ্বায়ক গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সাংবাদিক এস এম সোহেল মাহমুদকে আহ্বায়ক এবং সাংবাদিক আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করা হয়েছে।নবগঠিত এ কমিটির আহ্বায়ক এস এম সোহেল মাহমুদ পূর্বে পিরোজপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সদস্য সচিব আলিফ আহমেদ রাজীব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটি পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

