নকলা ও ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলা ও ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় মোট ২৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

১১ মার্চ বুধবার নকলা ও নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ওই বাজার মনিটরিং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় নকলা উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিংকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা এবং নষ্ট খাবার দোকানে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে পাবলিক টয়লেট দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে অপর একটি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নকলা ও নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *