পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ আহসানুল কবির ও মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ শহীদুল ইসলাম, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল ইসলাম শামিম এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী।ইফতার মাহফিলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং চেম্বারের পরিচালক ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ জুবায়ের হোসেন।অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান এবং ব্যবসায়ী সমাজকে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

