তারাকান্দা উপজেলায় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

​ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য তৌকির আহমেদ শাহীন সভাপতি এবং আজাহারুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া মফিজ উদ্দিন তালুকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
​জানা যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গত ৬ই মার্চ (শুক্রবার) তারাকান্দা নতুন বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রফেসর মোখলেছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদুল হক স্বপন, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
​তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক আর্মি’র সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার-এর সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *