৫ মামলার আসামী যুবলীগ নেতা ও শেখ বাড়ীর মূর্তিমান আতঙ্ক শওকত ওরফে কালো শওকত গ্রেফতারঃ কেএমপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের বডিগার্ড হিসেবে তাঁর উত্থান। শুক্রবার ৬ মার্চ দিবাগত রাতে সোয়া ১২ টার কেএমপি’র গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম ঢাকা মহানগরীর পল্টন থানার সহযোগিতায় পলওয়েল মার্কেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার যুবলীগ নেতা শওকত ওরফে কালো শওকতকে আটক করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমিদখল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ৫ টি মামলা রয়েছে। কালো শওকত তৎকালীন শেখ বাড়ীর মূর্তিমান আতঙ্ক, ছাদখোলা জিপে ঘুরে বেড়াতো এই সন্ত্রাসী। টেন্ডারবাজি ও চাঁদাবাজির হোতা শওকত আটক হওয়ায় অনেকেই টেলিফোন করে কেএমপিকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *