পিরোজপুরে জেলা জামায়াত ইসলামির আয়োজনে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে পিরোজপুরের করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন খান রাযি বলেন, “জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ছিল জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করা। তবে অতীতের নির্বাচনী ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সে অভিজ্ঞতা সামনে রেখে আগামীর পথচলা নির্ধারণ করতে হবে।তিনি আরও বলেন, একজন আদর্শ কর্মীকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে গড়ে তুলতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

