মানিকগন্ঞ্জের হরিরামপুরে ভয়াবহ অগ্নিকান্ড
প্রিয়া আক্তার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগন্ঞ্জের হরিরামপুর উপজেলার শতবৎসরের পুরোনো আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বৃহস্পতিবার (৫ মার্চ)আনুমানিক সকাল১১টার দিকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবংফায়ার সার্ভিসে খবর দিলে খবর পেয়ে প্রথমে হরিরামপুরের দুটি ইউনিট এবং পরববর্তীতে মানিকগন্ঞ্জের দুটি মোট কাজ করে ৪টি ইউনিট কাজকরে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নি কান্ডে প্রায়১৯টি দোকানঘরের ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে ১১টি দোকান সম্পূর্ণ পুড়েছাই হয়েছে এবংআরো ৮টি দোকান আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে। বাজারে ব্যবসায়ী বিল্টু দত্তের ডিজেলের তেলের দোকান থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঐ দোকানেরই পাশে ডিজেল তেলের পাশাপাশি গ্যাস সিলিন্ডার থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। অগ্নিকাণ্ডের চাল ডাল তেল ও নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে বাজারে ব্যবসায়ী বিল্টু দত্ত আহত হয় তার শরীরের অনেকটা অংশ উড়ে গেলে তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়

