পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে পিরোজপুর শহরের হোটেল নায়োরী অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামান নাসিম আলী।এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আব্দুর রব, পরিষদের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মাদুল্লাহ।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *