সুজানগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সুজানগর(পাবনা)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার মানিক হাট ইউনিয়ন বিএনপির আয়োজনে,উলাট মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ।এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির আহবায়ক তৌফিক হাসান আলহাজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী টুকু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,
ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন মানিকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,
পৌর বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান খান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজ মন্ডল, সাবেক ছাত্রনেতা রবিউল আউয়াল টিপু প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *