খুলনা ডাকবাংলা মোড়ে শ্রমিকদল নোতাকে গুলিকরে কুপিয়ে হত্যা করেছে, অস্ত্রসহ গ্রেফতার-১
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে বাটার শো-রুমের ভেতরে মীন মাসুম বিল্লাহ (৪০) নামের সাবেক শ্রমিক দল নেতার গলায় গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মীনা মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকবাংলোস্থ বাটা শোরুমের ভিতরে ৭ জন অস্ত্রধারীর একটি দল এসে মীনা মাসুম বিল্লাহকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে গেলে পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার সময় (নাইন এমএম বিদেশি পিস্তলসহ) অশোক ষোষকে স্থানীয় একজন জাপটে ধরে। প্রথমে তাকে পাশের একটি দোকানের মধ্যে রাখা হলে উত্তেজিত জনতা তাকে তাদের হাতে ছেড়ে দিতে বলে। পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ এসেও নিয়ন্ত্রণ করতে না পারলে পরে সেখানে সেনাবাহিনী এসে রাস্তা ফাঁকা করে আটক অশোক ঘোষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। অশোক ঘোষের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তার পরিবারের লোকজন ও স্থানীয়দের সামনেই অতিদ্রুততার সাথে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই তার আত্মীয় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আটক অশোক তার সঙ্গে থাকা অন্যদের নাম–পরিচয় প্রকাশ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে খুলনার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। খবর পেয়ে নিহতের অন্যান্য আত্মীয়-স্বজনও হাসপাতালে জড়ো হতে থাকেন। সেখানে তারা কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কেএমপির একজন কর্মকর্তা জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পেছনে পূর্বশত্রুতা, শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তার কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

