সন্ত্রাসী গ্রেফতারে সাহসী ভূমিকা রাখায় পুলিশ পরিদর্শককে পুরস্কৃত করলেন কেএমপি কমিশনারঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
গত ০৪ মার্চ ২০২৬ তারিখ রাত ২১:০০ ঘটিকায় খুলনা সদর থানাধীন ডাকবাংলা মোড় সংলগ্ন বাটা শোরুমের সামনে ভিকটিম মোঃ মাসুম বিল্লাহ (৪৭)-কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দ্বারা আঘাত ও পিস্তল দিয়ে গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব মাহমুদ আলম তাৎক্ষণিক সাহসী ভূমিকা গ্রহণ করে জনসাধারণের সহযোগিতায় সন্ত্রাসী অশোক ঘোষ (৩৮)-কে একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করতে সক্ষম হন।

উক্ত ঘটনায় সন্ত্রাসী গ্রেফতারে অসীম সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ০৫ মার্চ ২০২৬ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সে পুলিশ কমিশনার কার্যালয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব মাহমুদ আলমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *