রাতের আঁধারে পূজা মন্দিরে প্রতিমা ভাঙচুর

পাইকগাছা প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত শিবের বাটি রাস মন্দিরে গভীর রাতের আঁধারে একদল দুর্বৃত্ত প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনাটি জানার সাথে সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, খুলনা অঞ্চলের সরকারি সহকারী পরিচালক এবং কয়রা–পাইকগাছা–খুলনা-৬ আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, প্রশাসনকে অবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আমাদের শান্ত দেশকে অশান্ত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়রা-পাইকগাছার শান্ত পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে মুসলিম ও হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছে। হঠাৎ করে প্রতিমার ওপর আঘাত করে যারা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করাই তাদের উদ্দেশ্য।”

মাওলানা আবুল কালাম আজাদ ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রশাসনের ঊর্ধ্বতন মহলকে অবগত করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন—মাওলানা গোলাম সারোয়ার, খুলনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর;আবুজার আল গিফার, সভাপতি, শিবির খুলনা জেলা দক্ষিণ;অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা ইউনিট সদস্য;ড. আসাদুল হক, আমীর, পাইকগাছা পৌরসভা;মুহাদ্দিস স. ম. আব্দুল্লাহ আল মামুন, নায়েবে আমীর, পাইকগাছা পৌরসভা;মিজানুর রহমান, সেক্রেটারি, পাইকগাছা পৌরসভা;মোঃ শফিয়ার রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি, পাইকগাছা পৌরসভা;জনাব শফিকুল ইসলাম
অর্থ সম্পাদক পাইকগাছা পৌরসভা।শিবিরের পৌরসভা সভাপতি;সাইদুল ইসলাম, সভাপতি, পাইকগাছা থানা দক্ষিণ;
স.ম. তারিক মাহমুদ;গজালিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও সাবেক মাওলানা দেলোয়ার হোসেনসহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।

উপস্থিত সকলেই এই ঘৃণিত কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিম বাংলাদেশ জামায়াতে ইসলামী,পাইকগাছা পৌরসভা, খুলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *