রাতের অন্ধকারে সরকারি টিসিবি’র মালামাল চুরির অভিযোগ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে
মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টর
শেরপুর জেলার নকলা উপজেলা পরিসংখ্যান অফিসার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাতের আঁধারে টিসিবির মালামাল গোডাউন থেকে চুরির অভিযোগ উঠেছে।
বুধবার ৪ মার্চ সন্ধ্যা ৭.৪৫ মিনিটের দিকে নকলা উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন সরকারী গোডাউন হতে টিসিবি মালামাল বিভিন্ন রিক্সা,ভ্যান যোগো রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে ৩/৪ টি ভ্যানে টিসিবি মালামাল সহ পাওয়া যায় পরিসংখ্যান কর্মকর্তাকে, হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। ভ্যানের মালামালের তথ্য জানতে চাইলে দৌড়ে পালায় পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
বিষয়টি নিয়ে ডিলারের সাথে কথা হলে তিনি বলেন, আমাকে চাপ দিয়ে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা টিসিবি মালামাল গোডাউন থেকে নিয়ে যাচ্ছিলো এমন অবস্থায় জনতার হাতে ধরা পড়ে।
উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে উক্ত বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, তারপর ব্যবস্থা।

