নকলায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের এমপি ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায়
বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার পক্ষ থেকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

৫ মার্চ বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা সদরে অবস্থিত এমপি ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে ওই শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা প্রদানকালে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ এমপি ফাহিম চৌধুরীর কাছে তাদের পরিবারের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন এবং স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সরকারিকরণ করে তার জন্য জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করতে অনুরোধ করেন। ফাহিম চৌধুরী ধৈর্যের সাথে তাদের কথা শুনেন এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন।

ওইসময় সংগঠনের সভাপতি জাহিদুল আলম (আলমগীর), সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক রনি মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সুলায়মান, সদস্য স্মৃতি খাতুন ও বিলকিস আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *