ময়মনসিংহ ২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যের পরিকল্পনা

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ -২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যের পরিকল্পনা ইতি মধ্যেই এলাকাবাসীর মাঝে আশার আলো ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন এই জনপথকে একটি অত্যাধনীক উন্নত সুশৃঙ্খল মডেল আসনে পরিকল্পনা করার মত প্রকাশ করেছেন। নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের পরিকল্পনার মূল বিষয় গুলো হলোঃ এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট নির্মাণ সহ সকল অবকাঠামো উন্নয়ন করা। যাতে করে জনসাধারণের যাতায়াত সহজ ও নিরাপদ হয়। দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে স্কুল কলেজের সার্বিক উন্নয়ন। শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ আরো সুন্দর করে গড়ে তোলা। তৃতীয়ত এই অঞ্চলের কৃষকদের জন্য সেচ ব্যবস্থা উন্নয়ন, ন্যায্য মূল্য নিশ্চিত করণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির দিক নির্দেশনা গঠন। চতুর্থত যুব সমাজের কর্ম সংস্থানের সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা এবং নতুন শিল্প কারখানা স্থাপনে উদ্যেগ গ্রহণ করা। পঞ্চমত স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা। এছাড়াও তিনি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দূর্নীতি মুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠন করা। নবনির্বাচিত জাতীয় সংসদের সদস্য মহোদয় বলেন এই বিজয় আমার একার নয়, এই বিজয় ফুলপুর তারাকান্দার সর্বস্তরের জনসাধারণের বিজয়। আমি আপনাদের সেবক হিসেবে ফুলপুর তারাকান্দা জনসাধারণের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *