বটিয়াঘাটায় চরম ঝুকিপূর্ণ ভান্ডারকোট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র জীবন শঙ্কায় রোগী ও স্বাস্থ্যকর্মীরা
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটায ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘ দুই দশক ধরে কোনো সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা। পর্যাপ্ত জনবল আর ওষুধের অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ।
উপজেলার ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে ১৯৯২ সালে নির্মাণ করা হয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। শুরুতে সেবার মান সন্তোষজনক থাকলেও অভিযোগ রয়েছে প্রায় ২০ বছর ধরে সংস্কারের কোনো ছোঁয়া না লাগায় ভবনটি খুবই ঝুকিপূর্ণ অবস্থায় আছে। কাগজে-কলমে আধুনিক চিকিৎসার কথা থাকলেও বাস্তবে চিত্রটা একেবারই ভিন্ন। বর্তমানে মাত্র একজন চিকিৎসক দিয়ে কোনোমতে চলছে এই স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম। প্রতিদিন কয়েক শত মানুষ চিকিৎসার আশায় এখানে এলেও ফিরতে হয় শূন্য হাতে।
ঝুঁকিপূর্ণ ভবনের নিচে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেবার কাজ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় রোগী ও স্বাস্থ্যকর্মীরা। অবিলম্বের এই স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই সাধারণ মানুষের এই দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।
বিঃদ্রঃ গতদিন শ্রক্রবার ৫.৩ মাত্রায় ভূমিকম্পে ভবনটি ফাটল ধরে আরও বেশি ঝুকিপূর্ণ হয়েছে।

