খুলনার বটিয়াঘাটায় সংঘর্ষে দুই গ্রুপে ৯ জন রক্তাক্ত জখম, খুলনা মেডিকেলে ভর্তি ৬
সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুুরো চিফ:
খুলনা বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের বুনারাবাদ এলাকায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। দাবি আহতদের। আহতদের মধ্যে তিনজন জামায়াতপন্থী এবং জামায়াত সন্দেহে বিএনপির তিনজন নেতাকর্মীর উপর হামলা হয়েছে বলে জানিয়েছেন, আহতরা। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর ১১ ও ১২ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
জানা যায়, ঘটনার দুই দিন আগে ইফতারির গ্লাস নিয়ে ঐ এলাকার ইয়াছিন শেখ ও জমাত শেখের মধ্যে দ্বন্দ্ব হয়। পরে শুক্রবার সন্ধায় জমাত শেখ ও ইয়াছিনের মধ্যে দ্বন্দ্ব হয়। এলাকাবাসি বিষয়টি মিমাংসা করেন।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হলে জমাত শেখ গংদের মধ্যে মোট ৬ জন গুরুতর আহত হয়। এর মধ্যে ৩ জন বিএনপির ও ৩ জন জামায়াতে ইসলামীর সমর্থক। আহতরা হলেন, জমাত শিকদার (৫০),পিতা- মৃত মোবারক শিকদার, আব্দুল মজিদ শেখ (৭০) পিতা মৃত শমসের আলী, রেজাউল শেখ (৬০) পিতা মৃত শহর আলী, মোহাম্মদ নজরুল শেখ পিতা মৃত নুর আলী শেখ, কামরুল শিকদার পিতা মৃত মোবারেক শিকদার, মারুফ শেখ( ৪৫) পিতা আব্দুল মজিদ।অন্যদিকে ইয়াসিন গংদের মধ্যে ৩ জন আহত হয়। আহতরা হলেন ইয়াসিন শেখ (৩০)পিতা ইদ্রিস আলী শেখ, জুনায়েদ শেখ (৪০)পিতা জামাল শেখ এজাজ শেখ(৩২) পিতা সামাদ শেখ।
আহত আব্দুল মজিদ শেখ জানান, তারা বাড়ির সামনে একটি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় একদল যুবক এসে তাদের ওপর হামলা চালায়। তার অভিযোগ, হামলাকারীরা স্থানীয় বিএনপির কিছু কর্মী-সমর্থক। আরেক আহত মারুফ শেখ দাবি করেন, তিনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ৯ নম্বর ওয়ার্ড কমিটির সহ-সভাপতি। তার ভাষ্য, একই ওয়ার্ডের সভাপতি হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে হামলাটি হয়েছে।
তবে এ ব্যাপারে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে অধিকাংশরাই এড়িয়ে যান এবং কয়েকজন বলেছেন, বিএনপি লোকজন হামলা করেছে কিনা জানিনা, আমরা শুনেছি ইফতারের বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এক মুরব্বী বলেন, বিষয়টি রাজনৈতিক দিকে নিলে এলাকায় অশান্তি সৃষ্টি হবে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও আপনারা সাংবাদিকরা ইচ্ছা করলে সঠিক তথ্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তদন্তের কাজ অব্যাহত আছে। বিষয়টি নিয়ে সাংবাদিক পুলিশ প্রকৃত কারণ খোজার চেষ্টা চলছে।

