পুলিশ সার্জেন্টের শূন্য পদে ১৮০ জন, এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
পুলিশ সার্জেন্টের ১৮০ টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, পুলিশ সার্জেন্টের শূন্য পদ থাকায় ১৮০টি পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে এসব নিয়োগ সম্পন্ন হবে।
ফয়সাল হাসান জানান, জনবল ঘাটতি পূরণে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বড় ধরনের জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগিরই পুলিশে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন বা ছাড়পত্র পাওয়া মাত্রই এই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

কনস্টেবল নিয়োগের পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ স্বচ্ছতা ও পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে, যা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে আরও কঠোর হচ্ছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ‘আইনশৃঙ্খলা কমিটি’ পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং সেই অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *