পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার ১

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিকনির্দেশনায় ডিবি পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে ভান্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে অভিযান চালায়।এ সময় খান মার্কেট ও রাসেল চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন সড়কে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। পরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত আবদুল আজিজ খানের ছেলে মোঃ আলীম খান (৪৯)-কে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভান্ডারিয়া থানায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমান সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *