নতুন আইজিপির র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমস্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত আজ সচিবালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)।

আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫ তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *