খুলনা-১ জাতীয় সংসদ আমীর এজাজ খানের সাথে অত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং খুলনা জেলা ব্যুরো চীফ দের সাথে মত বিনিময়

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ৯৯ খুলনা -১ আসনের নবনির্বাচিত Member of Parlamen আলহাজ আমীর এজাজ খানকে গতকাল ২৪ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ফুলের শুভেচ্ছা জানান অত্র জতীয় সাপ্তাহিক পত্রিকা “অপরাধ তথ্যচিত্র” এর প্রকাশক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফজলুল হক। বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য-সচিব পরিছন্ন রাজনীতি বিদ খন্দকার ফারুক হোসেন। খুলনা জেলা ব্যুরো চীফ ও “জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আহবায়ক এবং যাত্রা শিল্পী পরিষদ বটিয়াঘাটা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম।
এ সময় এমপি মহোদয় বলেন, দেশের অনিয়ম-দুর্নীতির প্রতিরোধ ও উন্নয়নের ক্ষেত্রে পত্র-পত্রিকার ভুমিকা অপরিসীম। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরর জন্য উপস্থিত সাংবাদিকদের আহবান জানান। মাননীয় প্রধানমস্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, পাশাপাশি দাকোপ বটিয়াঘাটা বাসীর প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে জন-মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিয়ে, এলাকা উন্নয়নের সুযোগ করে দিয়েছেন। আমার এলাকাটি নদী ভাঙ্গন কবলীত এলাকা, আমি বিগত দিনে এমপি না হয়েও বিভিন্ন সমস্যায় দাকোপ বটিয়াঘাটা বাসীর পাশে ছিলাম, থাকবো। আমি আপ্রাণ চেষ্টা করবো আমার এলাকার সার্বিক উন্নয়ন করার। দাকোপ বটিয়াঘাটা বাসীর জন্য আমি আমার জীবনকে সপে/উৎসর্গ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *