শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙলবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে ওই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিংকি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি এসআই লোকমান হোসেন, স্থানীয় চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ফারুক ও দুলাল উদ্দিন প্রমুখ।
সভায় শিক্ষা, এলপিজি সিলিন্ডার গ্যাস, বাল্য বিবাহ, জন্মমৃত্যু নিবন্ধন, গ্রাম আদালত, সামাজিক সম্প্রীতি, মাদক, পৌরশহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পৌরশহরে টুল আদায়, বেশকিছু ফেইক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোসহ না বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

