বাংলাদেশি সেনাবাহিনীতে বড়সড় রদবদল, ভারতে থাকা অফিসারকে ফেরানো হল দেশে

বিশেষ প্রতিনিধি:
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে সেনার ৫৫তম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। এই আবহে ভারত থেকে তাঁকে বাংলাদেশে ফিরতে বলা হয়েছে।
Published on: Feb 23, 2026 8:05 AM IST
By
Abhijit Chowdhury
Share

বাংলাদেশ সেনায় বড়সড় রদবদল। বাহিনীর নতুন চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) নিয়োগ করা হল। স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার ক্ষমতায় আসার কয়েকদিন পরেই সেনা সদর দফতর থেকে এই পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলো জানায়, লেফটেন্যান্ট জেনারেল এম মইনুর রহমানকে সিজিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (এআরটিডিওসি) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে।

এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে সেনার ৫৫তম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। এই আবহে ভারত থেকে তাঁকে বাংলাদেশে ফিরতে বলা হয়েছে। এদিকে মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলামকে বাহিনীর ৫৫তম ডিভিশন থেকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। অপরদিকে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। তাঁকে কোনও একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এছাড়া বাংলাদেশি সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি এতদিন সেনাবাহিনীর ২৪তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদ থেকে পাঠানো হয়েছে বাহিনীর ২৪তম ডিভিশনের দায়িত্বে। যদিও এই সব রদবদলকে ‘রুটিন’ আখ্যা দিয়েছে বাহিনী। তবে ইউনুস জমানায় যেভাবে সেনা প্রধান জেনারেল ওয়কার উজ জামানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ উঠে এসেছিল, সেই পরিপ্রেক্ষিতে নয়া সরকার দায়িত্ব নেওয়ার পরে এই সব রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হুসেন বিস্ফোরক দাবি করে বলেছিলেন, মহম্মদ ইউনুস নাকি ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে। স্বঘোষিত ভারতবিরোধী এই ইউটিউবার দাবি করেন, ইউনুস নাকি তাঁর মাধ্যমে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার উজ জামানকে পদ থেকে সরানোর গভীর ষড়যন্ত্র করেছিলেন। তাঁর অভিযোগ, ইউনুস নাকি তাঁর সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বৈঠকের জন্য পাঠিয়েছিলেন। সঙ্গে বার্তা দিয়েছিলেন, ওয়াকার সহ আরও কিছু জেনারেলকে পদ থেকে সরাতে জনমত তৈরির জন্য ইলিয়াসের সাহায্য চায় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *