ফুলপুর তারাকান্দা ডিলারের কবজা কৃষকের সার
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ফুলপুর তারাকান্দা বাজারে নেই সার সংকট। আমাদের সারের সর্বোচ্চ মজুদ আছে। কৃষি বিভাগের এমন কথার ঢোল পেটালেও মাঠের বাস্তব চিত্র ভিন্ন। ন্যায্য দাম দূরে থাক, সার নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন ফুলপুর ও তারাকান্দার কৃষকরা। সার নিয়ে এমন হযবরল পরিস্থিতি ফুলপুরে ও তারাকান্দায় রীতিমতো কৃষকের পকেট কাটছে অসাধু সার চক্রের ব্যবসায়ীরা। বোরো মৌসুমে কৃষকের সার পাচ্ছে না। সরকারি বেঁধে দেওয়া দামে রোববার ফুলপুর পৌর এলাকা সহ তারাকান্দা উপজেলার তারাকান্দা, বালিখাঁ, গালাগাও সহ বেশ কয়েকটি ইউনিয়নে এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গিয়েছে। বিষয়টি অবিলম্বে মাননীয় জেলা প্রশাসক, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবী জানিয়েছেন বিভিন্ন এলাকার কৃষকেরা। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছেন।

