ময়মনসিংহের তারাকান্দায় আ.লীগের কার্যালয় উদ্ভোদনের পর এনসিপির আগুন

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত নেতা কর্মীরা। ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ডে আ.লীগের দলীয় কার্যালয়ে উদ্ভোদনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে এনসিপির যুবশক্তির নেতাকর্মীরা। কিছু কার্যালয় উদ্ভোদনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ তারাকান্দা আ.লীগের দলীয় কার্যালয় গত গণঅভ্যুত্থানে ভাঙচুর ও অগ্নিদগ্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মিলন দেবনাথ, মুশফিকুর রহমান চৌধুরী প্রমুখ কার্যালয়ে এসে স্লোগান দিয়ে চলে যান। পরে রাতে এনসিপির যুবশক্তির নেতাকর্মীরা কার্যালয়ে আগুন ধরিয়ে আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিল করে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান গভীর রাতে ভাঙ্গা দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আকর্ষিক স্লোগান দিয়ে স্থান ত্যাগ করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি হতে কি চলছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *