সুন্দরবন দস্যুমুক্তে সমন্বিত অভিযান শিগগিরই: ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী
এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন,
সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা
বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বিশেষ পরিকল্পনা
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী
ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান,
সুন্দরবন ও সামগ্রিক পরিবেশ রক্ষায় সরকার বদ্ধপরিকর। সুন্দরবনকে
বিষমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
বিভিন্ন কর্মকর্তার উপস্থিতি
এ সময় উপস্থিত ছিলেন গোলাম মোঃ বাতেন, মোহাম্মাদ হাছান চৌধুরী, এম এ সালামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সরকারি এই উদ্যোগ বাস্তবায়িত হলে সুন্দরবনে জলদস্যুতা
দমনে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
**ছবি সংযুক্ত আছে #

