সুজানগরে সরকারি কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি সেলিম রেজা হাবিবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুজানগর(পাবনা)প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে,
পাবনা -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের সভা কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এমপি। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানার ইন্সপেক্টর সানাউল্লাহ,
উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুনবী,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওয়াসিম খান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, পোস্ট মাস্টার আফজাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ । এছাড়াও অন্যান্য কর্মকর্তারা তাদের দপ্তরের বিষয় গুলো উপস্থাপন করেন।
ক্যাপশন: পাবনার সুজানগরে নবনির্বাচিত সংসদ সদস্য এর সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।

