ফুলপুরে তারেক রহমানের পক্ষ থেকে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের ফুলপুরে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বওলা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় মহিলা দলের নেতৃসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনকল্যাণে বিএনপির অঙ্গীকার
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপি কথা দিয়ে কথা রাখার দল। আমরা ধর্মের নামে কাউকে বেহেস্তের টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাই না, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বাসী।” তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদ সদস্য নির্বাচিত না হয়েও সংসদ গঠনের মাত্র দুই দিনের মাথায় জনগণের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেলাই মেশিন বিতরণের উদ্দেশ্য
উপকারভোগী মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এই সেলাই মেশিনগুলো প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের নির্দেশে সারা দেশেই সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দল কাজ করে যাচ্ছে।
সেলাই মেশিন বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সমাজের বিত্তবানদেরও যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

