মাসব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করলেন সংসদ সদস্যশেখ মনজুরুল হক রাহাত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করেছেন সংসদ সদস্যরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) বাগেরহাট কোর্ট মসজিদ চত্বরে মাসব্যপি পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত। নিজেই ঝাড়ু দিয়ে ময়লা পরিস্কার করেন তরুণ এই সংসদ সদস্য। সংসদ সদস্য ও তার নেতাকর্মীরা কোর্ট মসজিদ চত্বর ও আসপাশ এলাকা পরিস্কার করেন।

পরে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এসময়, বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার,জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা শামীম আহসান, জামাত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক চৌধুরী, একরামুল হক সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যের সাথে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্নতা কর্মীরাও পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহন করেন।

নির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত বলেন, বাগেরহাট সদর ও কচুয়া দুই উপজেলাতে রমজানে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হাসপাতাল মসজিদ, মাদ্রাসা ও হাট-বাজার সহ সর্বত্রই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকবে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান এই সংসদ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *