পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের খুলনা সফরঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম (এমপি) মহোদয় ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার সরকারি সফরে সকাল ১০:৩০ ঘটিকায় খুলনা সার্কিট হাউজে আগমন করেন। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান। আগমন উপলক্ষে পুলিশর একটি চৌকসদল মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।

উল্লেখিত সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, খুলনা জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *