খুলনা বটিয়াঘাটায় ২৫ পিস ইয়াবা সহ আটক-২
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রাম থেকে ২৫ পিস ইয়াবা সহ দুই জুবককে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।
বটিয়াঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এক অভিযান পরিচালনা করে ২৫ পিচ ইয়াবা সহ দু’জনকে হাতে নাতে আটক করেছে। আটককৃতরা হলেন, আমতলা গ্রামের মিঠু বিশ্বাসের পুত্র মোঃ মুসা বিশ্বাস (২৯) ও বৃত্তিশলুয়া গ্রামের বিজন মন্ডলের পুত্র তিতাস মন্ডল(২০)। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।

