সুজানগরে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা
সুজানগর(পাবনা)প্রতিনিধি: যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রভাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। এছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও শ্রেণীর পেশার মানুষ শহিদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে, হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস,সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ নাদের হোসেন, জামায়াতে ইসলামী নেতা ওয়ালীউল্লাহ বিশ্বাস, সাংবাদিক তৌফিক হাসান,রিপন মাহমুদ প্রমুখ।
ক্যাপশন: পাবনার সুজানগরে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া।
পাবনার সুজানগরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ।

