পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়েছে। রাত ১২টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক আবু সাঈদ , পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও পিরোজপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ দিনব্যাপী পিরোজপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *