দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এ রমজান মাসে ফুলপুরে মোবাইল কোর্ট

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজার মনিটরিং জোরদারের অংশ হিসাবে ময়মনসিংহের ফুলপুর পৌরসভা বাসস্ট্যান্ড ফল, কাঁচা বাজার, ইফতারীর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮(৪০) ধারায় ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় মোট ২০০০ থেকে ৫০০ টাকা অর্থ দন্ড প্রদান সহ সতর্ক বার্তা দেওয়া হয়।

উক্ত মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, এসময় সাথে ছিলেন ভূমি অফিসের স্টাফ। তাকওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা তপু রায়হান। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন সহ থানার পুলিশ। অভিযান কালে দেখা যায় যে বেশ কিছু দোকানে মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন করা হয়নি। এবং খোলা অবস্থায় খেজুর ও ইফতারি পণ্য নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা হয়তেছে।

এইসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ভাবে আইন অনুযায়ী জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম বলেন পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজ পত্র সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *