খুলনা বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
প্রতিবছরের ন্যায় এবারও খুলনা বটিয়ঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান।
একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য খুলনা-১, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বটিয়াঘাটা থানা খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলাম সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, সাব-রেস্ট্রি অফিসের কর্মকর্তাবৃন্দ, দলিল লেখক সমিতির কর্মকর্তাবৃন্দ, বটিয়াঘাটা প্রেসক্লাবের আহবায়ক, যুগ্ম আহবায়ক, প্রতিষ্ঠাতা সহ অন্যান্য সাংবাদিকদবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদবৃন্দ, নিজেরা করি সংগঠন, পূজা উদজাপন কমিটির সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কমনায় দোয়া করা হয়।
পরবর্তীতে সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন এদেশ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। বাংলাদেশকে রক্ষা করা, বটিয়াঘাটাকে রক্ষা করা, সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা যেন চলতে পারি। “আলোচনা সভায় প্রধান অতিথিকে সম্মাননা ব্যাচ ও সম্মাননা ক্রেচ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কবিতা আবৃতি ও পুরস্কার বিতরন করা হয়।
সহকারী কমিশনার(ভূমি), শোয়েভ শাত-ইল ইভান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক, প্রানী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা তরিকুল ইসলাম, সমবায় অফিসার জান্নাতুন নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় সহ অন্যন্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, সাবেক ষুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদার, জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারী মু: আল-আমিন গোলদার, বটিয়াঘাটা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাংবাদিক তারিকুল ইসলাম, সহ রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীবৃন্দ।
এবার মাতৃভাষা দিবস কি কেনো, কিভাবে হলো, কতসালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *