শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী
সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
সব কিছুর উর্দ্ধে গিয়ে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং তার জোট। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
জামায়াত আমীরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘যে কারণেই হোক, দেশে-দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু এখনো কি আমরা এই বিভেদকে ধরে রেখে জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবো? যেভাবে আওয়ামীলীগ নিয়ে গিয়েছিল? নাকি আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করব, যেটা ছিল মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই শ্রদ্ধা জানাচ্ছে। তাই এটা নিয়ে কোনো বিতর্ক না করার আহ্বান জানাই।
বাস্তবতা হলো স্বাধীনতার ৩৫ বছর জামায়াতে ইসলাম দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের অবস্থান পরিষ্কার করে ক্ষমা চেয়েছেন। যারা বর্তমানে এগুলো নিয়ে দেশের মধ্যে জ্বল ঘোলা করতে চাইছে তারা মূলত দেশকে ভালেবেসে চাইছে না দেশকে অসিস্থিতিশীল করতে আওয়ামীলীগের পথে হাঠছে। যা আমাদের দেশকে এগোতে বাধাগ্রস্থ করছে।
আমি অত্র পত্রিকার দপ্তর সম্পাদক হিসেবে দাবি জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, মব সৃষ্টি করে আপনার ও আপনার দল বিএনপিকে একটি বাধার মুখে না ফেলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। বিভিন্ন কুচক্রি মহল বসে আসে আপনাকে বিপথগামী করতে।

